• শিক্ষা

আবু সাঈদের রক্তের দাগ এখনো শুকায়নি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদি মার্চ রংপুরের পালন করেন ছাত্রজনতা।স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার বিকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মহানগরীর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন।পরে নগরীর টাউন হল চত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়।তারা বলেন ৫শে আগষ্ট এই দিনে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে রংপুরে শহীদি মার্চ পালন করছেন। 

বেরোবির শিক্ষাথী আরমান,সায়ন,এমরান বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি।এখনো আমাদের ভাইয়েরা শরীরে ক্ষতচিহ্ন নিয়ে কাতরাচ্ছে।অনেকে আমাদের বিজয় মিছিল করছেন।পরে একটি র্যাসলি বের করেন শিক্ষাথীরা,র্যা লিটি রংপুর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ের শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ আন্দোলন দমনে ছাত্রলীগসহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা-নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।

 মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাই-বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যে ভাই-বোন হাত-পা-চোখ হারিয়েছে, তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।অন্যদিকে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্ণ হলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা জানান,‘শহীদি মার্চ’শুরু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo