• শিক্ষা

এক মাসের স্টাইপেন্ডের টাকা দিয়ে বানভাসীর সহায়তায় বাকৃবির শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা তাদের এক মাসের স্টাইপেন্ডের সমপরিমাণ অর্থ মোট ৬ লাখ ৪০ হাজার টাকা বন্যার্তদের সহায়তায় প্রদান করেছে।শুক্রবার (৩০ আগষ্ট) বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে গণত্রাণ বাবদ আরো আদায় হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৭৩৭ টাকা। গণত্রাণ এবং শিক্ষার্থীদের স্টাইপেন্ড বাবদ মোট ১০ লাখ ৯ হাজার ৭৩৭ টাকা আদায় হয়েছে যার পুরোটাই বন্যার্তদের সহযোগিতায় ব্যয় করা হবে।বাকৃবির গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অন্যতম সমন্বয়ক এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল জলিল বলেন, মূলত অফলাইন এবং অনলাইন উভয় মাধ্যমেই শিক্ষার্থীরা তাদের স্টাইপেন্ডের অর্থ প্রদান করেছে। আমরা সর্বমোট ৬ লাখ ৪০ হাজার টাকা শিক্ষার্থীদের স্টাইপেন্ড বাবদ আদায় করেছি।

আমরা এই অর্থ দিয়ে চাহিদা মোতাবেক সহায়তা পাঠাবো। আজ ত্রাণ নিয়ে বাকৃবির প্রতিনিধি দল ফেনী, নোয়াখালী এবং চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওয়ানা দিবে। আমার মতে শিক্ষার্থীদের এক মাসের স্টাইপেন্ডের অর্থ গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে ত্রাণ সহায়তা কার্যক্রমে।বাকৃবির আরেক শিক্ষার্থী আজমল হোসেন বলেন, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাংলাদেশের দক্ষিণ -পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।এমতাবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব হিসেবে মনে করি। এ অবস্থায় আমার সামান্য শ্রম যদি একটি পরিবারের জন্য কিছু সময়ের স্বস্তির কারণ হয় তাহলে সেটাই অনেক বড় পাওনা। মানবসেবার এই সুযোগ যেকোন শিক্ষার্থীর কাছে আশীর্বাদ স্বরুপ।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo