• শিক্ষা

শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে (আইএইচটি)`র বিক্ষোভ মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জড়িতদের ছাত্রত্ব বাতিল ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে (আই এইচ টি) ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে সাতক্ষীরা শ্যামনগর মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।আই এইচ টির ছাত্র সমন্বয়ক মুছানুর রহমান বলেন ২০ আগস্ট রাতে সাধারণ শিক্ষার্থীদের কে ছাদে নিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন করা হয় এবং তাদেরকে প্রলুব্ধ করা হয় যেন অন্য শিক্ষার্থীদের ওপরে তারা হামলা করে। অন্যথায় তাদের জীবননাশের হুমকি দেয়া হয় এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাৎক্ষণিকভাবে পাঁচজন ছাত্রলীগ কর্মী ও বহিরাগতদেরকে গ্রেফতার করে প্রশাসন।গ্রেফতার পরবর্তীতে তাদেরকে থানা হাজতে প্রেরণ করা হয় বর্তমানে গ্রেফতারকৃত সন্ত্রাসীরা সাতক্ষীরা জেলা কারাগারে রয়েছে।

সন্ত্রাসীরা হামলায় জড়িতরা হলেন আই এইচ টির শিক্ষার্থী সোহান, পাভেল, মোতালেব, মেহেদী, আসলাম, উমায়ের শামীম, জিকোসহ অন্যান্য বহিরাগতদের দ্রুত স্থায়ীভাবে তাদের ছাত্র তো বাতিল ও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে দায় স্বীকার করে আই এইচ টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার জি এম ফারুকুজ্জামান বলেন হামলায় জড়িত শিক্ষার্থীদের কে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করা হয়েছে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে তদন্ত কমিটি গঠন করে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিক্ষোভ চলাকালীন সময়ে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলার একপর্যায়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যেয়ে ছাত্রদেরকে আশ্বস্ত করে ও জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। এমত অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ রাখে।

বিক্ষোভের সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক মোছানুর রহমান, রতন হোসেন, মোহাম্মদ আসিফ, সুমাইয়া আক্তার, মোহাম্মদ সিয়াম, দিশাসহ সাধারণ শিক্ষার্থীরা।সন্ত্রাসী হামলার ঘটনায় আই এইচ টির শিক্ষার্থী আব্দুল্লাহ মোড়ল বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার নং ০৯ ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩৮০/৪২৭/৩৪২/৫০৬/ পেনাল কোড রুজু করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন গ্রেফতার হয়েছে এবং ৬ জন রয়েছে অচিরেই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য শিক্ষার্থীরা দাবি করেন।সাধারণ শিক্ষার্থীদের এক দফা দাবিসহ মিল নিয়ে অনিয়ম, বহিরাগতদের ক্যাম্পাসে অনুপ্রবেশ, ছাত্রীদেরকে ইভটিজিং, চাঁদাবাজি রোধ ও তাদের নিরাপত্তার বিষয়ে জোর দাবি তোলা হয়।

মন্তব্য (০)





image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

  • company_logo