• তথ্য ও প্রযুক্তি

যে ধরনের পরিবর্তন আসবে গুগল প্লে স্টোরে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে গুগল প্লে স্টোরে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গুগল প্লে স্টোরকে আরও নিরাপদ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রত্যক্ষ প্রভাব পড়বে বিশ্বের কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের ওপর। গুগল প্লে স্টোরে নতুন পরিবর্তন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন। তবে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্যই উপকারী হবে। গত কয়েক বছরে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার ধারণকারী অ্যাপের শিকার হয়েছেন, যার ফলে তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এমনকি এক নারী একটি ক্রিপ্টো অ্যাপের শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন।

এই ধরনের ঘটনাগুলো গুগলকে প্লে স্টোরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বাধ্য করেছে।গুগল প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠে ছিল। মেটা সুইজারল্যান্ডের ইপিএফএল এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অ্যান্ড্রয়েডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ে সময়ে প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা চুরি ও প্রতারণা করেছে।গুগলের নতুন নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষ অ্যাপ স্টোর থেকে এপিকে আপলোড করা নিষিদ্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না।

এই নতুন নিয়মের ফলে ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলো প্লে স্টোরে প্রবেশ করার সম্ভাবনা কমবে এবং ব্যবহারকারীরা আরও নিরাপদ থাকবে।

 

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo