• শিক্ষা

কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজেরে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে স্মারকলিপি

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদের এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার পদত্যাগ, অনিয়ম তদন্তের দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।সকাল থেকে স্কুলের সামনে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্র ছাত্রীরা পরে দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল থেকে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবিতে মিছিল বের করে পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের হাতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি তুলে দেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বরমান হোসেন।

এ সময় জেলা প্রশাসক ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর সভাপতি মোহাম্মদ সাইদুল আরিফ তাদের সব অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং তিনি বলেন অধ্যক্ষের সব বিষয়ে তদন্ত হবে তাকে সাময়িকভাবে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত করা হবে। দোষী হলে তাকে চুড়ান্ত ভাবে অপসারন বিষয়ে আশ্বস্ত করেন। পরে শিক্ষার্থীরা স্কুলে ফিরে যায় ।

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo