• শিক্ষা

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতীয় সীমান্তের ওপারে বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে দিনাজপুর রংপুর মহা সড়কের বাঁশেরহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করে তারা।

এসময় তারা বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার থাকবেনা, ভারতীয় আগ্রাসন গুড়িয়ে দাও, ভারতীয় দূতাবাস ঘেরাও করোসহ ভারত বিরোধী বিভিন্ন শ্লোগানে প্রকম্পিত করে তোলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্তর। বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতীয় পণ্য বর্জনসহ ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবন চত্তরে সমাবেশ করে শিক্ষার্থীরা। বক্তারা বলেন, আকস্মিক বন্যার নামে বাংলাদেশের সাথে রাজনৈতিক খেলায় মেতেছে ভারত। অসমম চুক্তি বাতিলসহ আওয়ামী লীগ সরকারে আমলে ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধা বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।এসময় বক্তব্য দেন মোস্তাকিম সাদী, তোফাজ্জল হোসেন তপু, সামিউল এবং সানজিদা শারমিনসহ অন্যান্যরা।

এর আগে একই দাবিতে গেল বুধবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে তারা ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় প্রতিবাদী  সাধারণ শিক্ষার্থীরা। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo