• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন, ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে রাখার উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি ফেসবুক, যা সারাবিশ্বে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহারকারীরা তাদের বিভিন্ন ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি ছবি বা বার্তার মাধ্যমে প্রকাশ করে থাকেন। অনেকে ছবি বা বার্তার রিঅ্যাকশন সংখ্যা এবং মন্তব্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। আবার অনেকেই সেই রিঅ্যাকশন সংখ্যা জানাতে চান না। কম্পিউটার বা আইএসও এবং অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে খুব সহজেই ছবি বা বার্তার রিঅ্যাকশন লুকিয়ে রাখা যায়। আজ আপনাদের কাছে রিয়েকশন বা লাইক লুকিয়ে রাখার প্রক্রিয়াটি তুলে ধরবো।

যেভাবে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে রিঅ্যাকশন সংখ্যা লুকাবেন: প্রথমে আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। তারপর অ্যাপের মেনু বোতামে ট্যাপ করুন। আনুভূমিক তিনটি লাইনের আইকোন, সেটিই মেনু বাটন। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে একবারে ওপরের ডান কর্নারে থাকে আর আইফোনে নিচের দিকে থাকে। স্ক্রল করে নিচের দিকে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নামে একটি অপশন পাবেন। ‘সেটিংস’ এ ক্লিক করুন। সেটিংস থেকে ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বাটনে ট্যাপ করলেই হয়ে যাবে। আপনার পোস্টের রিঅ্যাকশন সংখ্যা লুকিয়ে যাবে।

যেভাবে ফেসবুক পেজে দেওয়া লাইক লুকাবেন: ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পেজে লাইক দিয়ে অনুসরণ করে থাকেন। কোন কোন পেজ অনুসরণ করছেন তা বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা দেখতে পারেন। অবশ্য অনেকেই সেই বিষয়টি লুকিয়ে রাখতে চান। তবে ধারাবাহিকভাবে সব পেজের রিঅ্যাকশন লুকানো যায়না। পেজের ক্যাটাগরি অনুসারে তা করতে হয়।

প্রক্রিয়াটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন: আপনার প্রোফাইল পেজে প্রবেশ করার পরে ‘মোর’ অপশনে ক্লিক করুন। এরপর মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন। লাইক সেকশনের তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন ও এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনে নির্বাচন করুন। এখানে ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখানো হবে। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন। প্রত্যেকটা অপশন থেকে ‘অনলি মি’ তে ক্লিক করুনে এবং ‘সেভ’ অপশন নির্বাচন করুন।

যেভাবে কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন: আপনার কম্পিউটারের যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর নিজের অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে প্রবেশ করুন। উপরের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন। এরপর ‘সেটিংস’ অপশন নির্বাচন করুন। এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন। প্রাইভেসি সেকশনে প্রবেশ করার পর ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন। এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল বোতাম আছে। প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। ‘অন ইওর পোস্টস’ অপশনে ক্লিক করলে আপনার পোস্টে কয়টি লাইক রয়েছে তা অন্যরা দেখতে পারবেন না। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে কয়টি লাইক পড়েছে তা আপনি দেখতে পাবেন না।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo