• লিড নিউজ
  • জাতীয়

শহীদ মিনারে শেখ হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারের অবস্থান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি-হামলা চালানোর নির্দেশদাতাদের বিচারের দাবিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। 

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বজনহারা ব্যক্তিরা শহীদ মিনারের পাদদেশে জড়ো হতে থাকেন।

শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র-জনতা ব্যানারে উপস্থিত হওয়া মানুষজন বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যুক্তিসংগত আন্দোলনে তৎকালীন সরকার এবং সরকারের মদদপুষ্ট পুলিশ বাহিনী ঠান্ডা মাথায় গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। একইসঙ্গে গুলি-হামলা চালিয়েছে সরকারের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। ফলে অসংখ্য মানুষ মারা গেছে। এই গণহত্যার বিচার করতে হবে। যেকোনো মূল্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দেশকে মেধাশূন্য করতেই শেখ হাসিনা বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন। আর তার অনুগত পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিরস্ত্র মানুষের ওপর নিষিদ্ধ মারণাস্ত্র ব্যবহার করেছেন। যারা স্বজন হারিয়েছে তারা দোষীদের বিচার দাবি করছি। 

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন শহীদ মিনারে। এসময় বক্তব্য দিতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ‘ছাত্র জনতার রক্তের বিচার চাই’, ‘আবু সাঈদের রক্তের দাম দিতে হবে’, ‘হাসিনা স্বৈরাচারী’, ‘আওয়ামী লীগকে না বলুন’, ‘গুলির নির্দেশদাতাদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতেও শোনা যায়। এসময় শেখ হাসিনাসহ দোষীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার দাবিও জানান তারা। 

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফিরত...

১

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে ঢ...

image

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

২

নিউজ ডেস্কঃ  চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফ...

image

তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু

৩

নিউজ ডেস্কঃ  নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যার পর বিমানবাহ...

image

চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক...

image

প্রতি তিন মাসে মুনাফা দেবে যে সঞ্চয়পত্র, কিনবেন কীভাবে

৫

নিউজ ডেস্কঃ নিরাপদ বিনিয়োগের পাশাপাশি প্রতি তিন মাস অন্...

  • company_logo