• জাতীয়

ঠাকুরগাঁওয়ে তিন গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • জাতীয়

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও একটি জ্বালানি তেলবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও আট জন (৮) মানুষ।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ডস্টোরেজ এর সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জ্বালানি তেলবাহী ট্রাকের চালক মো.শাহাদাত হোসেন (৪৫)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা। এছাড়াও শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০)। তিনি সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এন্টারপ্রাইজ একটি   জ্বালানি তেলবাহী ট্রাক ও একটি মাদ্রাসার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক মো.শাহাদাত হোসেন ও শ্যামলী গাড়ির যাত্রী মোহাম্মদ সানাউল্লাহকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চালক মো.শাহাদাত হোসেন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম (চয়ন) বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও আহত হয়েছেন অনেকে। তাদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে ও দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেরার করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo