• শিক্ষা

চিরতরে ছাত্র রাজনীতি বন্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ে

  • শিক্ষা

ফাইল ছবি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বুধবার (০৭ আগস্ট) মাঝ রাতে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে ৭ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের সাথে এক জরুরি বৈঠকের সুপারিশের ভিত্তিতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর আগে বিভিন্ন বিভাগের ছাত্ররা বিভাগ ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিবৃতি প্রদান করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী তীব্র আন্দোলন ছাত্ররাজনীতি বন্ধসহ বিভিন্ন শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগের দাবিতে পরিচালিত হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন পদেও পরিবর্তন আনা হয়। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতি বন্ধের নীতিগত সিদ্ধান্তে পৌঁছায়।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo