• শিক্ষা

শহর পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে  শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে নীলফামারীর সৈয়দপুরে বিজয় মিছিল নিয়ে উল্লাস করেন আন্দোলনকারী ও অভিভাবকরা। এর আগে কোটা বৈষম্যবিরোধীর ডাকা আন্দোলনে উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

একপর্যায়ে উপজেলার অনেক স্থান ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার(৭ আগস্ট)দুপুরে শহরের বিভিন্ন স্থান পরিস্কার পরিচ্ছন্ন করেন শিক্ষার্থীরা। এসময়ে দেখা যায়, শিক্ষার্থীরা হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছেন। তারা সবাই মিলে শহরকে পরিস্কার করছেন। এতে শহরের বিভিন্ন দেওয়ালে থাকা লেখা পরিষ্কার করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ভাংচুর বা ধ্বংসযজ্ঞের চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে। এদিকে শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট,চাঁদাবাজি না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

  • company_logo