• লিড নিউজ
  • জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সরকার গঠন করা হবে। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়কের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত ১২টার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের একথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। 

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সরকারের প্রধান করার সিদ্ধান্ত নিলেও এই সরকারে অন্য কারও নাম এখনও চূড়ান্ত হয়নি। আমরা ১০ থেকে ১৫ জনের নাম প্রস্তাব করেছি। সবার সঙ্গে আলোচনা করে এই সরকার গঠন করা হবে।

তবে এই দশ থেকে পনেরো জনের নামের তালিকায় কারা কারা রয়েছেন সেটি ঘোষণা করেননি তিনি। 

নাহিদ আরও বলেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের নাম বৈঠকে আমরা প্রস্তাব করেছিলাম। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন, তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। 

দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo