ছবিঃ সিএনআই
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ সুরক্ষা, সাম্য ও ন্যায় বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক নেটওয়ার্ক পদযাত্রা ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দেশের মানুষের জন্য ন্যায় বিচার ও সাম্প্রদায়িক হামলাসহ সকল সহিংসতা রুখে দাঁড়ানোর দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিজয় ৭১ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদের সঞ্চালনায় পদযাত্রায় উপস্থিত ছিলেন বাকৃবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পুষ্পিতা ভট্টাচার্য, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ, বাকৃবি প্রেসক্লাবের সভাপতি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো সহিদুজ্জামান, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর।
নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...
নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

মন্তব্য (০)