• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে সীমিত পরিসরে চলছে গণপরিবহনসহ অন্যান্য যান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি উদ্বেগ-উৎকণ্ঠার একটি রাত কাটিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সেই রাত শেষে উদিত হয়েছে নতুন সূর্য।

টানা কয়েকদিনের সংঘাতের রেশ কেটে সবকিছু স্বাভাবিক হতে এখনও অনেক সময় বাকি। তবে এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রাজধানীর সড়কগুলোতে চলতে শুরু করেছে গণপরিবহনসহ অন্যান্য যানবাহন। তবে তা সীমিত পরিসরে। রাস্তায়ও মানুষের চলাচল কম।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ধানমন্ডি-২৭ ও আসাদগেট ঘুরে এ চিত্র দেখা যায়।

সকাল ১০টায় রাজধানীর ফার্মগেট থেকে আসাদগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য পরিবহনের বাস সীমিত আকারে চলাচল করছে। একইভাবে চলছে ব্যক্তিগত গাড়িসহ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল। সাধারণ মানুষের চলাচলও রয়েছে সড়কে। তবে তা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।

রাস্তায় কোথাও নেই কোনো ট্রাফিক, নেই ট্রাফিক সিগনালও। শুধু জায়গায় জায়গায় পড়ে আছে গত কয়েকদিনের সংঘাতের ধ্বংসযজ্ঞ। সুযোগ সন্ধানী কতিপয় মানুষদের সেসব ধ্বংসযজ্ঞ ভেঙে নিয়ে যেতে দেখা গেছে।

রাস্তায় অফিসগামী মানুষের থেকে বেশি দেখা গেছে উৎসুক জনতা। সবার মুখে মুখেই গত কয়েককদিনের ঘটনাপ্রবাহ, বিচার-বিশ্লেষণ। তবে কোনো শিক্ষার্থীকে রাস্তায় দেখা যায়নি।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo