• শিক্ষা

বাকৃবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এসময় বাকৃবির শিক্ষক সমাজ ব্যানারে কয়েকজন শিক্ষক এসে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেন এবং মানববন্ধনের আয়োজন করে।

রবিবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করেন বাকৃবির শিক্ষার্থীরা। এরপর একটি মিছিল নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে সমাবেশ করে। 

এসময় বাকৃবির শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই শ্রদ্বেয় শিক্ষকদের যারা আন্দোলনে সংহতি জানিয়েছেন। বাংলাদেশের সকল আপামর জনতা গণঅভ্যুত্থানে নেমে এসেছে। সরকারের পদত্যাগের দাবিতে আমরা শিক্ষার্থীরা আজ মাঠে নেমেছি। যারা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়েছি তাদের আমরা চাই না। তাদের উৎখাতের জন্য আমরা এক দফা দাবিতে রাজপথে নেমেছি। আমরা কিচ্ছুক্ষণের মধ্যে ময়মনসিংহ শহরে অসহযোগ আন্দোলনে যোগ দিবো। 

এসময় বাকৃবির শিক্ষকরা বলেন , আজ দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসেছে, কেনো এসেছে। এতদিনের বৈষম্য, দুর্নীতি, লুটপাট এবং সর্বশেষ ১৫ জুলাই থেকে যে হত্যাকাণ্ড, গ্রেফতার তারা শিক্ষার্থীদের উপর চালিয়েছে এসবের বিরুদ্ধেই আপামর জনতা রাজপথে নেমে এসেছে। শিক্ষার্থীদের দাবি যতদিন না পূরণ হবে ততদিন আমরা শিক্ষার্থীদের পাশে অবস্থান নিবো। 

সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে শহরের অসহযোগ আন্দোলনে যোগ দেন বলেও জানানো হয়। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo