• শিক্ষা

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচী প্রত্যাহার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচী প্রত্যাহারের ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সোমবার  ( ২৯ শে জুলাই) দুপুরে  ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই ঘোষনা দেয়।

লিখিত বক্তব্যে জানায়, মেধার ভিত্তিতে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবি জানায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ভাবে এতে অনেক শিক্ষার্থী আহত ও নিহত হয়।

আন্দোলনের সময় মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেস, বিটিভি ভবন, সেতু ভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

সরকার ছাত্রদের কোটা সংস্কার করে দাবি মানায় সরকার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বক্তারা। শিক্ষার পরিবেশ নিশ্চিত করে দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার অনুরোধ করে তারা।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনের সমন্বয়ক ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার বিভাগের ছাত্র মোঃ আরমান সিকদার। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo