• শিক্ষা

শ্রীলঙ্কা জাম্বুরিতে পবিপ্রবির আবু হানিফ 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: শ্রীলঙ্কা জাম্বুরিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক  মুহাম্মদ আবু হানিফ অংশগ্রহণ করেছেন। 

২৮ জুলাই থেকে ৬ আগস্ট  শ্রীলঙ্কার ক্যারোলিনা সি বিচে প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরি ২০২৪ অনুষ্ঠিত হবে। এই জাম্বুরিতে ৫০ টিরও বেশি দেশের সিনিয়র রোভার স্কাউট লিডারগণ অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ১৪ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করবেন। চীফ অফ কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মাহবুবা মরিয়ম। দেশের পতাকা বহন, স্কাউটিং কার্যক্রম পরিচালনা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পরিচিতি বিশ্বকে জানান দিবেন। 

পবিপ্রবি ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মুহাম্মদ আবু হানিফ (উডব্যাজার) সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, "২৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত আমি শ্রীলঙ্কায় অবস্থান করবো। জাম্বুরিতে অংশগ্রহণের পাশাপাশি শ্রীলঙ্কার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্য ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করব। গত বছর ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়াতে অংশগ্রহণ করেছিলাম। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। আমি মনে করি প্রতিটি মানুষেরই স্কাউটিং এ অংশগ্রহণ করা প্রয়োজন। এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।”

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo