ছবিঃ সিএনআই
কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
শনিবার (২৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সংলগ্ন মুক্তমঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনকারীরা।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, আমাদের যে দাবি ছিলো তা মাননীয় প্রধানমন্ত্রী প্রজ্ঞাপনের মাধ্যমে মেনে নিয়েছেন এবং সকল হত্যাকান্ডের তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই সিদ্ধান্তে উপনিত হয়েছি যে, চলমান হামলা, অগ্নিসন্ত্রাস কিংবা নাশকতার অংশ বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা কখনোই হবেনা। আমার ভাই ও বোনদের নিরাপত্তার কথা চিন্তা করে বাকৃবির চলমান কোটা আন্দোলনের সকল কর্মসূচি প্রত্যাহার করা হলো।
একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার্থীদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...
নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...
নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...
নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...
নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...

মন্তব্য (০)