• তথ্য ও প্রযুক্তি

পরীক্ষামূলকভাবে আজ রাতে সারাদেশে চালু হবে ইন্টারনেট

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক: পরীক্ষামূলকভাবে আজ রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে  এ কথা জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, আজ রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। তিনি বলেন, আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতাদের সঙ্গে বসব।

তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রোববার বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।পলক বলেন, সম্প্রতি আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এছাড়া ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি তারা তাদের নিজেদের পলিসিও মানছে না।

তিনি বলেন, ফেসবুক আমেরিকার কোম্পানি। তারা সেই দেশের সরকারের আইন অক্ষরে অক্ষরে পালন করে। কিন্তু আমাদের দেশের পলিসি মানে না। আমাদের সাইবার স্পেস ব্যবহার করে অর্থ উপার্জন করতে হলে দেশের আইন মেনে ফেসবুককে সোশ্যাল মিডিয়ায় চালাতে হবে। তারা (ফেসবুক) নিজেদের ব্যবসায়িক কথা চিন্তা করে কিন্তু বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশীয় উদ্যোক্তারা ফেসবুক, টিকটক ও ইউটিউবের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়া অ্যাপ তৈরি করলে আমরা সহযোগিতা করব। সহিংসতার বিষয়ে ফেসবুক, টিকটক ও ইউটিউবকেও চিঠি দেওয়া হবে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo