• লিড নিউজ
  • জাতীয়

রাজধানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কোটাবিরোধী আন্দোলনকারীদের ‘শাটডাউন’ ঘিরে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। সেখানে থাকা দেড় ডজন সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চালানো হয়। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে।  

সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীর আমতলী মোড় থেকে বীর উত্তম একে খন্দকার সড়কে লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে একদল যুবক। তিতুমীর কলেজের আগে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনে এসে তারা ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে ভবনের সামনের অংশের বেশকিছু কাচ ভেঙে যায়। পরে ওই ভবনের সামনের সড়ক এবং ভবনের প্রবেশপথের সামনে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

একপর্যায়ে পাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায়। আধঘণ্টা আগুন জ্বলার পর ওই ভবনেও আগুন ধরে যায়। ভবনের সামনের গাড়িগুলো থেকে একটু পরপর বিস্ফোরণ হতে থাকে। আগুন লাগার দুই ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের কোনো দল সেখানে আসতে পারেনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক গণমাধ্যমকে বলেন, আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহানের বরাতে একজন অপারেটর  বলেন, ভবনে আগুনের বিষয়ে আমাদের কাছে অনেক ফোন আসছে। কিন্তু আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ব্যারিকেড থাকায় আমরা যেতে পারছি না। আমরা কুর্মিটোলা ফায়ার সার্ভিসকে জানিয়েছি- তারাও যেতে পারছে না, আন্দোলনকারীরা বাধা দিচ্ছেন।

মন্তব্য (০)





image

‎তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

১

‎নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহস...

image

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আ...

২

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির...

image

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পা...

৩

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

৪

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

  • company_logo