ফাইল ছবি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের এমন অনেক ফিচার আছে যেগুলো অ্যান্ড্রয়েডে নেই। আবার অ্যান্ড্রয়েডে এমন কিছু ফিচার আছে যা জনপ্রিয় হলেও আইফোনে তার সুবিধা পাওয়া যায় না। তবে এবার গুগল তাদের জনপ্রিয় একটি ফিচার আইফোনেও। ফিচারটি হলো স্পিডোমিটার এবং স্পিড লিমিট ডিসপ্লে।
গুগল ২০১৯ সালে প্রথম এই ফিচারটি আনে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে লঞ্চ করা হয়। এখন প্রায় সব দেশেই অ্যান্ড্রয়েড ইউজারডের জন্য উপলব্ধ স্পিডোমিটার এবং স্পিড লিমিট ডিসপ্লে। এবার আইফোন ও অ্যাপল কারপ্লেতে যোগ হলো সেই সুবিধা।
গুগল ম্যাপে এবার থেকে লাইভ স্পিডোমিটার এবং স্পিড লিমিট দেখা যাবে। লাখ লাখ গাড়ি চালকদের জন্য কার্যকরী হতে চলেছে সুবিধাটি। যারা এতদিন আইফোন এবং অ্যাপল কারপ্লে ব্যবহার করে আসছিলেন। আইওএস ভার্সন ৬.১২৩.০ আপডেট বা তার বেশি ভার্সনে পাওয়া যাবে সুবিধাটি। আইফোন ইউজারডের শুধু গুগল ম্যাপ ওপেন করতে হবে।
দেখে নিন স্পিডোমিটার এবং স্পিড লিমিট কীভাবে ব্যবহার করবেন-
>> প্রথমে গুগল ম্যাপস ওপেন করুন
>> তারপর উপরে প্রোফাইল পিকচার অপশন ক্লিক করতে হবে
>> এবার মেনু থেকে সেটিংস অপশনে যেতে হবে
>> সেটিংসে গিয়ে নেভিগেশন ও ড্রাইভিং অপশন সার্চ করে ক্লিক করুন
>> এখানে স্পিডোমিটার/স্পিড লিমিট আইকন থাকবে, সেখানে ক্লিক করতে হবে
>> এটি এনেবেল করে দিলেই ম্যাপে নেভিগেশন স্ক্রিনে ভেসে উঠবে স্পিডোমিটার
তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...
তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...
তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

মন্তব্য (০)