• লিড নিউজ
  • জাতীয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধাওয়া-টিয়ারশেলে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে এবং এরপর টিয়ারশেল ছুড়ে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়।

বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টার পর এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান করছিলেন। সেখান থেকে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। তখন শিক্ষার্থীরা ভিসি চত্বর থেকে টিএসসির দিকে সরে এসে রাজু ভাস্কর্যের পাশে অবস্থান নেয়। এরপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের অনুরোধে ভিসি চত্বরের নিরাপত্তা দিতেই এখানে পুলিশ সদস্যরা রয়েছেন। শিক্ষার্থীরা টিএসসিতে ঢুকে পড়ায় আমরা কাজ করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo