• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ৬০ কিঃমি বেগে ঝড়ের আশঙ্কা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের ২০ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য (০)





image

‎তাহসিফের মৃত্যু: যা আছে সুরতহাল প্রতিবেদনে

১

‎নিউজ ডেস্কঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহস...

image

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আ...

২

নিউজ ডেস্কঃ  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির...

image

২০২৭ সালের নভেম্বরে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পা...

৩

‎নিউজ ডেস্কঃ  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফ...

image

‘২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করবেন প...

৪

‎নিউজ ডেস্কঃ ২০২৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী বহু প্রতী...

image

তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নিউজ ডেস্কঃ  বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের লাশ...

  • company_logo