• লিড নিউজ
  • জাতীয়

বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার বনানীতে দুরপাল্লার বাসের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭ জন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, সোমবার দিনগত রাত ২টা ৫০মিনিটের দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে একজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে বর্তমানে ৭জন বিভিন্ন বিভাগে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo