ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, চিটাগাং মেইল ট্রেন বা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছেন। মৃতদের সবাই পুরুষ।
নিউজ ডেস্ক : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আম...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানে...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহ...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নি...

মন্তব্য (০)