• তথ্য ও প্রযুক্তি

জেনে নিন, হোয়াটসঅ্যাপে আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখার উপায়

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে।হোয়াটসঅ্যাপে চ্যাটের সময় চাইলে আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ, কল, ছবি এবং ভিডিওর জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশনও দেয়, নিরাপদ করে। কলের সময় হোয়াটসঅ্যাপ আপনার আইপি অ্যাড্রেস সুরক্ষিত রাখে।

অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কলের জন্য আইপি অ্যাড্রেস রক্ষা করেন না।এতে আপনার লোকেশন অন্যরা খুব সহজেই জেনে ফেলতে পারবে। যা আপনাকে যখন তখন বিপদে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে, আমরা এখানে আপনাকে বলতে যাচ্ছি কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ কলিং ফিচার ব্যবহার করার সময় আপনার আইপি লুকিয়ে রাখতে পারেন।

অ্যান্ড্রয়েড ফোনে কাজটি যেভাবে করবেন-
>> প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
>> এর পর প্রাইভেসিতে ট্যাপ করুন।
>> এরপর অ্যাডভান্সড অপশনে ট্যাপ করুন।
>> তারপর কলগুলোতে আইপি অ্যাড্রেস সুরক্ষা চালু করুন।

আইওএস-এ যেভাবে করবেন-
>> আপনার আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
>> তারপর সেটিংস আইকনে ট্যাপ করুন।
>> এরপর প্রাইভেসিতে ট্যাপ করুন এবং তারপর অ্যাডভান্সড।
>> এখানে এসে কলে প্রোটেক্ট আইপি অ্যাড্রেসের টগল চালু করুন।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo