• শিক্ষা

কোটা বহালের প্রতিবাদে বাকৃবিতে আবারো রেলপথ অবরোধ 

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহঃ সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তে হাইকোর্টের রায় বহাল রাখার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪জুলাই) দুপুর সোয়া ১টা থেকে ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে বাকৃবির জব্বারের মোড় সংলগ্ন এলাকায় থামায় আন্দোলনরত শিক্ষার্থীরা। একারণে ঢাকা-মময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় হাইকোর্টের ওই রায় বহাল রাখার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে থেকে একটি র‍্যালী বের করেন শিক্ষার্থীরা। এসময় তারা কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিলটি বাকৃবির কে. আর মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন ঘুরে জব্বারের মোড়ে গিয়ে শেষ হয়। এরপরই রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। 

রেলপথ অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন জামালপুর এক্সপ্রেস ট্রেনটির শত শত যাত্রী। 

আন্দোলনরত শিক্ষার্থীরা হাইকোর্টের রায় বহাল রাখায় নিন্দার পাশাপাশি  অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি দাবি জানিয়েছেন।

এসময় পশুপালন অনুষদের শিক্ষার্থী মো: ইরান মিয়া বলেন, মহামান্য  হাইকোর্ট শুনানি  পিছিয়ে সারা বাংলাদেশের ছাত্রসমাজের  রক্তে আগুন লাগিয়ে দিয়েছে। খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি না হলে সারা বাংলাদেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন  গড়ে তুলবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান সংবিধান অনুযায়ী সুযোগের সমতা না দেওয়া হলে ছাত্রসমাজ  ছেড়ে কথা বলবে না।

এছাড়াও কৃষি অনুষদের শিক্ষার্থী  মো: হাসিবুল হাসান বলেন, ৭১'র মুক্তিযুদ্ধাদের অবদান আমরা লক্ষ বার স্যালুট জানাই। কিন্তু বর্তমান সরকারের অগ্রযাত্রায় বৈষম্য থাকা কখনোই উচিত নয় এতে করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা সম্ভব হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে মেধাবীদের মূল্যায়ন বুঝতে পেরেই জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিল। আবার সেই কোটাপ্রথা পূনর্বহালের রায় তরুণ সমাজের মেধাকে হত্যা করার শামিল। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ জুলাই) সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় বহাল রাখার আদেশ দেয় হাইকোর্ট।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo