• শিক্ষা

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি পালন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ কর্তৃক সার্বজনীন পেনশন স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ প্রাঙ্গনের সামনে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়।

সোমবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে পবিপ্রবি শিক্ষক সমিতির আহ্বানে সারাদিন অত্র অনুষদে এ কর্মবিরতি পালিত হয়েছে।

এসময় পবিপ্রবি শিক্ষক সমিতির দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায়  সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। কর্মসূচিতে অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান বলেন, “নতুন যে সার্বজনীন পেনশন স্কিমের পদক্ষেপ নেওয়া হয়েছে এটি পূর্বের পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে । আমাদের দাবী না মানা হলে সামনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে।" 

এ বিষয়ে পবিপ্রবির ডেইরী সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল মতিন বলেন, "আগে যেভাবে শিক্ষকরা পেনশন সুবিধা পেতেন এখন প্রত্যয় স্কিম এর আওতায় এসে সেসব সুযোগ-সুবিধা থেকে শিক্ষক-শিক্ষিকারা বঞ্চিত হবেন।"

তিনি আরও বলেন, "এই প্রত্যয় স্কিম এর মাধ্যমে শিক্ষকরা অসম্মানিত হচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতি ফেডারেশন এর সিদ্ধান্তে সংহতি জানিয়ে পবিপ্রবি বহি:স্থ ক্যাম্পাসের শিক্ষক শিক্ষিকরা প্রতিদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মানববন্ধন করবে।"

কর্মসূচিতে অত্র অনুষদের বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo