• লিড নিউজ
  • শিক্ষা

কোটা পদ্ধতি পুনর্বহাল বৈষম্যমূলক : বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়কে বৈষম্যমূলক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

হাইকোর্টের ওই রায়ের প্রতিবাদে ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাকৃবির সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় শিক্ষার্থীরা সকল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। এবং সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লংঘন বলে মন্তব্য করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলন করবেন বলেও জানিয়েছেন তারা।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মাজহারুল ইসলাম তুষার বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও কোটা প্রথা এভাবে চলতে পারে না। বর্তমানে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ছাড়া আর কোন কোটার প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তথা বর্তমান সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়নের জন্য সিভিল সার্ভিসে মেধাভিত্তিক নিয়োগের বিকল্প নেই। আগামী ৪ জুলাইয়ের রায় সারা বাংলার ছাত্র সমাজের যৌক্তিক দাবির বিরুদ্ধে গেলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলবো।

আন্দোলনে পশুপালন অনুষদের শিক্ষার্থী মো. ইরান মিয়া বলেন, কোটা পদ্ধতির  নামে বৈষম্য সারা বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই মানবে না। গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মহান সংবিধানে চাকুরির ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য  বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু কোটা পদ্ধতির পুনর্বহাল সংবিধানের লংঘন। সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির বিলুপ্তি না হলে ছাত্রসমাজ ছেড়ে কথা বলবে না।

কৃষি অনুষদের শিক্ষার্থী মোঃ জুহায়ের আমিন হৃদয় বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা সকলের সাংবিধানিক মৌলিক অধিকার। বর্তমানে আবার পুরনো সেই কোটা প্রথা ফিরিয়ে আনার যে প্রয়াস দেখা যাচ্ছে তাতে এই মৌলিক অধিকার লাভের পথ ব্যাহত হবে। নিজেদের ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথ থেকে ফিরবে না।

 

 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo