• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপেই নম্বর ডায়ালের সুবিধা মিলবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। এবার হোয়াটসঅ্যাপ একটি ডায়ালিং ফিচার নিয়ে কাজ করছে। সেই খবরে শিলমোহর দিল মেটা। 

কোম্পানি জানিয়েছে, তারা এই ফিচারের পরীক্ষা শুরু করে দিয়েছে। খুব শিগগিরই অ্যাপেই পাবেন ফোন নম্বর ডায়াল করার সুবিধা। অন্য কোথাও যেতে হবে না বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ।ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম। মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। 

চ্যাটিং আরও মজাদার করে তুলতে একের পর এক চমক আনছেন মার্ক জাকারবার্গ। সেই ফিচারের তালিকায় নতুন এন্ট্রি অ্যাপ ডায়ালার।এই ফিচারের মাধ্যমে অনেক বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা। যেসব কন্ট্যাক্ট সেভ রয়েছে, তাদেরকে ফোন করা বেশ সহজ। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করতে চাইলে চট করে করা যায়। 

কিন্তু যাদের নম্বর সেভ নেই তাদের ফোন করবেন কীভাবে? সেই সমস্যার সমাধান করবে এই ফিচার। অ্যাপেই ভয়েস কলিংয়ের জায়গায় একটি ডায়ালার অপশন যুক্ত হতে চলেছে।

মন্তব্য (০)





image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

১

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

image

চ্যাটজিপিটিতে গুরুত্বপূর্ণ কথোপকথন মুছবেন নাকি আর্কাইভ কর...

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ের ব্যস্ত...

  • company_logo