• শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্ব-ঘোষিত কর্মসূচি বহাল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: গত ১৩ই মার্চ ২০২৪ তারিখ জারিকৃত 'প্রত্যয় স্কিম' সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের দাবির বিষয়ে ২৪ জুনের মধ্যে সংস্কারের কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন পূর্ব-ঘোষিত কর্মসূচি বহালের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

একইসাথে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্নোক্তভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়-

১. আগামী ২৫, ২৬ ও ২৭শে জুন ২০২৪ অর্ধদিবস (সকাল ০৮:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত) কর্মবিরতি পালিত হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। উল্লেখিত তারিখসমূহে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকগণ দুপুর ১২:০০টা হইতে দুপুর ১:০০টা পর্যন্ত ০১ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করবেন;

২. ৩০শে জুন ২০২৪ পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে;

৩. ১লা জুলাই ২০২৪ তারিখ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে (ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজসহ সবকিছু বন্ধ থাকবে)।

এছাড়াও উক্ত কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বিশ্ববিদ্যালয়সমূহের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করেছেন।

মন্তব্য (০)





image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

image

জাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ হলেন ড. মোহাম্মদ আলী হোসেন

জামালপুর প্রতিনিধি : জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

image

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানা গেল

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...

image

উত্তরবঙ্গের কৃষিশিক্ষায় নতুন সম্ভাবনা, এগিয়ে চলছে কুড়িগ্র...

রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...

  • company_logo