• উদ্যোক্তা খবর

বিএফআরআইয়ের প্রথম নারী মহাপরিচালক মোহসেনা বেগম তনু

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহসেনা বেগম তনু। নারী হিসেবে তিনিই প্রথম বিএফআরআইয়ের মহাপরিচালক নিয়োগ পেলেন। 

গত শনিবার (২২ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ অধিশাখার যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। 

আদেশ সূত্রে আরও জানা যায়, মোহসেনা বেগম তনু মঙ্গলবার (২৫ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 

মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি অদ্যবধি বিএফআরআই-এর পরিচালক (গবেষণা ও ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মোহসেনা বেগম তনু বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন। 

শিক্ষাজীবনে মোহসেনা বেগম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্যবিজ্ঞানে পিএইচডি ও পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ১৯৯১ সালে ইনস্টিটিউটটিতে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মোহসেনা বেগম তনু দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ। তাঁর উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশব্যাপী ব্যবহৃত হচ্ছে।

মন্তব্য (০)





image

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির ম...

নিজস্ব প্রতিবেদকঃ উত্তরায় বসবাসরত কৃষিবিদদের পারস্পরিক পরিচয়...

image

‎জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা: প্রধা...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ স্টার্টআপ উদ্যোক্...

image

‎নতুন উদ্যোক্তা কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশে গত ১২ থেকে ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার...

image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

  • company_logo