• লিড নিউজ
  • তথ্য ও প্রযুক্তি

ফোনে ঠিকভাবে নেটওয়ার্ক পাচ্ছে না, যা করতে পারেন

  • Lead News
  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফোনে মাঝে মাঝেই এই সমস্যা দেখা যায়। হয়তো নদীর ধারে গেছেন কিংবা জঙ্গলের দিকে, দেখা যায় ফোনে ঠিকভাবে নেটওয়ার্ক পাচ্ছে না। খুব জরুরি মুহূর্তে ঘনঘন কল ড্রপ হওয়া কিংবা আরও নানা ধরনের সমস্যায় পড়ার অভিজ্ঞতা কমবেশি সবারই কমবেশি আছে।

তবে জানেন কি সহজেই ফোনের নেটওয়ার্ক সমস্যা দূর করা যায়। চলুন জেনে নেওয়া যাক উপায়-

>> প্রথমেই দেখে নিন আপনি কোনো ধাতব কাঠামো বা বড়সড় দেওয়ালের আশপাশে আছেন কি না। তাহলে সেখান থেকে বেরিয়ে একটু ফাঁকা জায়গায় যেতে পারেন। এতেও কাজ না হলে ফোন কেসটা খুলে দেখুন, বিশেষত সেটা যদি একটু মোটা হয়।

>> এরপরও সমাধান না হলে দেখে নিন ফোনে চার্জ কতটা আছে। যদি কম থাকে, তাহলে চার্জ দেওয়ার ব্যবস্থা করুন। এমন হতে পারে শক্তিশালী সিগন্যাল রিসিভ করার দরকার সত্ত্বেও ফোনের চার্জ তেমন বেশি না থাকায় তা হয়ে ওঠে না।

>> মোবাইল নেটওয়ার্ককে শক্তিশালী করতে আরও একটা পন্থা রয়েছে। সেটা হল নিজের ফোনের এয়ারপ্লেন মোড চালু করা। তার পরই সেটা বন্ধ করে ফের সাধারণ মোডে ফিরে যাওয়া। তাতে কাজ না হলে ফোনটি রিস্টার্ট করুন। প্রয়োজনে সিম বের করে আরও একবার ঢুকিয়ে দেখুন। সাধারণত এর মধ্যেই ফোনের সিগন্যাল মজবুত হয়ে ওঠে।

এছাড়া নিয়মিত সেটিংস আপডেট না করলেও এই সমস্যা হতে পারে। অ্যান্ড্রয়েড বা আইফোনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। কাজেই এমন কোনো আপডেট বাকি থাকলে তা করে ফেলুন।

>> এতেও কাজ না হলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন। যদি দেখা যায়, এই ধরনের পদ্ধতি অবলম্বন করে লাভ হচ্ছে না তাহলে সিম সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo