• তথ্য ও প্রযুক্তি

বিস্ফোরণ বাঁচতে ল্যাপটপ ঠান্ডা রাখা জরুরি

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। তবে গরমে অন্যান্য ডিভাইসের মতো ল্যাপটপ ভালো রাখাও কঠিন হয়ে পরে।

যে কোনো সময় ঘটছে বিস্ফোরণের মতো ঘটনা। এই পরিস্থিতি থেকে বাঁচতে ল্যাপটপ ঠান্ডা রাখা জরুরি। জেনে নিন কীভাবে ল্যাপটপ ঠান্ডা রাখা যায়-

১. ল্যাপটপের কুলিং ফ্যান খুবই জরুরি একটি জিনিস। পুরোনো ল্যাপটপে অতিরিক্ত গরম হওয়ার সমস্যা বেশি দেখা যায়। ল্যাপটপ পুরোনো হলে তার ফ্যান মেরামত করতে হবে। ল্যাপটপের কুলিং ফ্যান এটিকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে। ল্যাপটপের কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ করে তাহলে ল্যাপটপের বাইরে থেকেই গরম বাতাসের প্রবাহ অনুভব করা যায়। যদি খুব কম বের হয় বা বাতাস বের না হয় তাহলে কুলিং ফ্যান মেরামত করতে হবে।

২. ল্যাপটপের নিচে পর্যাপ্ত বায়ু চলাচলের অভাবে অতিরিক্ত গরম হওয়ার সমস্যাও হতে পারে। কম্পিউটারটিকে উঁচু স্থানে রেখে এই সমস্যার সমাধান করা যায়। এছাড়াও আমরা বায়ুচলাচলের জন্য ল্যাপটপ কুলিং ম্যাটও কিনে নিতে পারেন।

৩. ল্যাপটপ কোলে রেখে ব্যবহার করা একেবারেই ঠিক নয়। এর জন্য একটি ল্যাপ ডেস্ক ব্যবহার করা উচিত। একটি ল্যাপ ডেস্ক ল্যাপটপকে ঠান্ডা রাখতে ধারাবাহিক বায়ুপ্রবাহ বজায় রাখতে সাহায্য করবে।

৪. ল্যাপটপ কখনই সরাসরি সূর্যের আলোতে বের করে কাজ করা উচিত নয়। সূর্যের আলোর কারণে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়ার সমস্যা হতে পারে। এটি বিশেষ করে গ্রীষ্মকালে দেখা যায়। বাইরের তাপমাত্রা বেশি থাকলে, আমাদের ল্যাপটপটিকে ঠান্ডা জায়গায় রাখতে হবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo