• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ জুন)। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।  অর্থাৎ ২০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে কোনো কোনো স্কুল-কলেজ তিন দিন ছুটি কমিয়ে এনেছে। ৩০ জুন ক্লাস শুরু করবে তারা।  

শিখন ঘাটতি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি একদিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।  

অন্যদিকে, ছুটি শেষে আগামী ৩ জুলাই হতে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই মূল্যায়নের কারণে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১৩ জুন থেকে ২ জুলাই ছুটি। মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজসহ আরও বেশি কয়েকটি প্রতিষ্ঠানে ১৩ থেকে ২৯ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটি কমানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর সৈয়দ জাফর আলী।

তিনি বলেন, ৩ জুলাই থেকে থেকে বার্ষিক মূল্যায়ন শুরু হবে। যারা ছুটি কমিয়েছে তারা ভালোর জন্যই করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে মূল্যায়নের বিষয়গুলো ঝালাই করে নিতে পারবে।

অন্যদিকে, ঈদের পর শনিবারেও ছুটি থাকবে বলে জানিয়ে আসছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শনিবার ছুটি ঘোষণার বিষয়ে হয়তো ঈদের আগেই সার্কুলার জারি হতে পারে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo