• লিড নিউজ
  • জাতীয়

হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ যাত্রী, ১২ জনের মৃত্যু

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৫ জন হজযাত্রী। সোমবার হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।  হেল্প ডেস্ক জানিয়েছে,  মোট ১৯৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫ হাজার ২১৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭১ হাজার ১০৮ জন হজযাত্রী। 

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এখনও হজে যেতে বাকি ৮ হাজার ৯৩২ জন হজযাত্রীর। অন্যদিকে বুধবার শেষ হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। সে হিসাবে সোমবারসহ তিন দিনে বাকি ৮ হাজার ৯৩২ জন হজযাত্রীকে সৌদি পৌঁছাতে হবে। এই তিন দিনে বিমান বাংলাদেশ, সৌদিয়া এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইনসে শিডিউল করা ২১টি ফ্লাইট রয়েছে।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৯১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি, সৌদি এয়ারলাইনসের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৭টি ফ্লাইট পরিচালনা করেছে। সর্বশেষ তথ্যমতে, মোট ফ্লাইটের ৯০ দশমিক ৭ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৯০ শতাংশ সৌদি পৌঁছেছেন।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন মহিলা। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। হজের শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

মন্তব্য (০)





image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

image

‎দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে ...

  • company_logo