ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ পবিত্র হজ পালনের উদ্দেশে শনিবার (৮ জুন) রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছন ৬৯ হাজার ৯৫৪ হজযাত্রী। মোট ১৭৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৫০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪০৪ জন হজযাত্রী পৌঁছেছেন।
শনিবার (৮ জুন) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৭৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৪টি, সৌদি এয়ারলাইনসের ৫৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। গতকাল পর্যন্ত মোট ফ্লাইটের ৮৪ দশমিক ৩ শতাংশ, আর মোট হজযাত্রীদের মধ্যে ৮৩ শতাংশ সৌদি পৌঁছেছেন।
এদিকে হজ পালন করেতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন। সর্বশেষ ৬ জুন মক্কায় শেখ আরিফুল ইসলাম (৫৭) নামে একজন মারা যান। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ৯ এবং মদিনায় তিনজন। চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান।
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন ।
নিউজ ডেস্কঃ দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ই...
নিউজ ডেস্কঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জ...
নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখর...

মন্তব্য (০)