• লিড নিউজ
  • জাতীয়

দেড় ঘণ্টা বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বৈদ্যুতিক লাইনে ত্রুটি থাকার কারণে দেড় ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে সকাল সাতটা ১৫ মিনিটের দিকে সমস্যা দেখা দেয়। পরে ৮ টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।  

জুবায়ের নামে এক যাত্রী বলেন, আমি যখন সকাল ৭টা ২৪ মিনিট স্টেশনে আসি তখন মেট্রোরেল বন্ধ ছিল। এর কিছুক্ষণ আগের থেকেই বন্ধ ছিল বলে শুনেছি।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান,  বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিছু সময় আগে মেট্রোরেল চালু হয়েছে।

মন্তব্য (০)





image

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিরোধী দলীয় নেতার ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জ...

image

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

নিউজ ডেস্কঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখর...

image

‎তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে...

নিউজ ডেস্কঃ তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর...

image

‎তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে...

নিউজ ডেস্কঃ তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর...

image

‎দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ‎

নিউজ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বা...

  • company_logo