• তথ্য ও প্রযুক্তি

বাজারে দুর্দান্ত মডেলের ৩টি বাইক আনছে রয়েল এনফিল্ড

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড শিগগিরই বাজারে নতুন তিনটি মোটরসাইকেল নিয়ে হাজির হচ্ছে। এগুলো হলো রয়েল এনফিল্ড গরিলা ৪৫০, ক্লাসিক ৩৫০ ববার এবং ক্ল্যাসিক ৬৫০। আগামী কয়েক মাসের মধ্যেই এসব মডেল বাজারে পাওয়া যাবে।৩৫০ সিসি এবং ৬৫০ সিসি বাইকের ক্ষেত্রে সবথেকে বড় নাম রয়েল এনফিল্ড। সেই রেঞ্জেই আসছে এই তিন বাইক।

রয়েল এনফিল্ডের নতুন এই তিনটি মোটরসাইকেল সম্পর্কে জানুন।

রয়েল এনফিল্ড গরিলা ৩৫০

৪৫০ সিসির বাজারে এটি একটি বড় চমক হতে চলেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে বাইকে কিছু টুইস্ট দিতে চলেছে রয়েল এনফিল্ড। এতে থাকছে ৪৫০ সিসির ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৯.৪৭ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে পাবেন ৬ স্পিড গিয়ার। এটি ১০০ শতাংশ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে।

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ ববার

রয়েল এনফিল্ড ক্ল্যাসিকের নতুন ভার্সন আনতে চলেছে সংস্থা। এটি হতে চলেছে ক্ল্যাসিক ৩৫০ ববার ভার্সন। আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি এতে পাবেন ত্রুজার স্টাইল রাইডিং পজিশন। এতে পাবেন সিঙ্গেল পিস সিট এবং হ্যাঙ্গার স্টাইল হ্যান্ডেলবার। এক রিপোর্ট অনুযায়ী, বাইকে থাকতে পারে ক্রিম ও লাইট গ্রিন কালার টোন।

এই বাইকে মিলবে ৩৪৯  সিসি জে সিরিজ ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৫ স্পিড গিয়ারবক্স। ভারতে বাইকের দাম শুরু হতে পারে ২ লাখ ৩০ হাজার রুপি।

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৬৫০

এতদিন ৩৫০ সিসির ক্ল্যাসিক দেখে এসেছেন। এবার আসছে ৬৫০ সিসির ক্ল্যাসিক, রয়েল এনফিল্ডের বার্ষিক উৎসব যা মটোভার্স নামে পরিচিত। সেখানে বাইকের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে সংস্থা। বছরের শেষ দিকে ভারতের গোয়াতে অনুষ্ঠিত হয় এই মটোভার্স। ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন রয়েল এনফিল্ড ক্লাসিকের দাম শুরু হতে পারে সোয়া তিন লাখ রুপি।

 

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo