• তথ্য ও প্রযুক্তি

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবে টিকটক

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ টিকটক সম্প্রতি ঘোষণা করেছে কনটেন্ট তৈরিকে আরও নিরাপদ এবং দায়িত্বশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে স্বচ্ছতা এবং সাক্ষরতা নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে। কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেনান্স অ্যান্ড অথেন্টিসিটি (সিটুপিএ) এর সাথে যৌথ উদ্যোগে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করবে টিকটক।এআই দিয়ে তৈরি কনটেন্টের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো ঠেকানোর লক্ষ্যে এই নতুন ফিচারের মাধ্যমে স্বচ্ছতা বৃদ্ধি করবে টিকটক। এর আওতায় স্বয়ংক্রিয়ভাবে এআই দিয়ে তৈরি করা কনটেন্ট (এআইজিসি) লেবেলিং করতে টিকটক ব্যবহার করবে ‘টিকটক এআই এফেক্টস’। গত এক বছর ধরে ৩৭ মিলিয়নেরও বেশি ক্রিয়েটররা টিকটক প্ল্যাটফর্মের লেবেলিং টুলসগুলো ব্যবহার করে আসছে।

এছাড়া, টিকটক প্ল্যাটফর্মের সব ধরনের কনটেন্টের জন্য কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তিটি শীঘ্রই চালু করা হবে। এতে কোনো কনটেন্ট ডাউনলোড করার পরেও এর সাথে মেটাডাটা সংযুক্ত থাকবে। এই ফিচারটি টিকটক প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্টের সত্যতা যাচাই করতে সহায়ক হবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo