• শিক্ষা

ফরিদপুরে শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, ভয়ে অসুস্থ ১৩ শিক্ষার্থী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ বিদ্যালয়ে ভূত আতঙ্কে ফরিদপুরের নগরকান্দায় ১৩ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। রোববার ( ১৯ শে মে)  দুপুরে উপজেলার শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ের ভবনে অশরীরিক কিছুর উপস্থিতি দেখতে পায়। পরে ভূত আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে ১৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে নগরকান্দা উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করে। এছাড়াও বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ভূত আতঙ্কের মতন ঘটনা বিদ্যালয়ে এর আগে কখনো ঘটেনি।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo