ছবিঃ সিএনআই
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, আমরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস গাড়িতে করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভিতর থেকে নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয় চৌদ্দগ্রাম থানা ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা বলেন,পাঁচ জন নিহত হয়েছে। আহত সংখ্যা একাধিক পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, ত...
নিউজ ডেস্ক : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও স...
নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্র...
নিউজ ডেস্ক : ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি ন...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দেওয়ার সময় সংসদ ...

মন্তব্য (০)