• শিক্ষা

গোপালপুরে জিপিএ ৫ পেয়ে চমকে দিলো জমজ দুই ভাই

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

গোপালপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল যমজ দুই ভাই এবার সুতি ভি. এম. পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়া জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ  হয়েছে। তারা পিএসসিতেও জিপিএ ৫ ও সরকারী বৃত্তি পেয়েছিল। তারা দুই ভাই গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামের মতিয়ার রহমানও তাহমিনা আকতারের সন্তান।

মা শিক্ষকতা ও পিতা এনজিওতে  চাকরি করেন। মতিউর রহমান বলেন আমার ছেলে দুজন জিপিএ 5 পাওয়ায় আমি অনেক আনন্দিত , আমার ছেলেদের ইচ্ছা তারা ইঞ্জিনিয়ারিং পড়বে, আমি দোয়া করি তাদের তারা যেন বড় হয়ে ভালো রেজাল্ট এবং মানবিক মানুষ হয়। দেশ ও জাতির সেবা করতে পারে এই কামনা করছি।

সূতি ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিক বলেন জমত দুই ভাই ষষ্ঠ শ্রেণী থেকে আমাদের স্কুলে অধ্যায়ন করে আসছে, দুজনের রেজাল্ট সব সময় একই রকম হতো, তারা খেলাধুলাতে দুজন একসাথেই খেলতো, এবং বিভিন্ন সময় তারা সরকারি বৃত্তি পেয়ে আসছে, তাদের দুই ভাই যমজ হওয়ায় এবং ভালো ছাত্র হওয়ায় তাদেরকে আমরা খুব ভালোভাবে দেখাশোনা করতাম। জমজ দুই ভাই জিপিএ 5 পাওয়ায় আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে অনেক আনন্দিত, আমি অবশ্যই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ভালো বড় হওয়ার দোয়া করি।

মন্তব্য (০)





image

সুবিধামতো সময়ে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্য...

১

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনার...

image

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষা, প্রস্তুতি নেবেন যেভাবে

২

নিউজ ডেস্কঃ উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পর দেশের পাশাপাশি ...

image

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় প...

৩

নিউজ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও...

image

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বিভাজন কাম্য নয়: ডেপুটি স্পিকার

৪

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারে...

image

‎রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার অনুমোদ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজনৈতিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ...

  • company_logo