• শিক্ষা

বাবাকে বাঁচাতে কিডনি বিক্রি করতে চান জবি শিক্ষার্থী আকাশ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হৃদ্রোগে আক্রান্ত বাবার চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের একটি কিডনি বিক্রি করতে চান। ওই শিক্ষার্থীর নাম ফতেহ আলী খান আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সংগীত বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে এ শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার জন্য সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন। পোস্টটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়।

ওই পোস্টে ফতেহ আলী খান আকাশ লিখেছেন, আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫%-এ নেমে আসছে। জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছেন— পেসমেকার লাগাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এ মুহুর্তে পেসমেকার লাগানোর মতো এত টাকা আমার কাছে নেই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারব, আব্বুকেও বাঁচাতে পারব।

ফতেহ আলী খান আকাশ বলেন, আমি এখন বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আজ (বুধবার) সকালে বাবাকে শেরেবাংলায় হৃদ্রোগ হাসপাতালে ভর্তি করাব। সেখানে বাবার চিকিৎসা শুরু হবে। বাবার শরীরে পেসমেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকরা, কিন্তু এ মুহূর্তে পেসমেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই। সে জন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই।

এই স্ট্যাটাসের পর কেউ যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে আকাশ বলেন, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, ছোটভাই সবাই কল দিয়ে খোঁজখবর নিচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কেউ যোগাযোগ করেনি।

ফতেহ আলী খান করোনা মহামারির সময় হাসপাতালে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গান শুনিয়ে জনপ্রিয়তা লাভ করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও গানের জন্য জনপ্রিয় তিনি।

 

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo