• লিড নিউজ
  • শিক্ষা

টাঙ্গাইল পুলিশ লাইন্স স্কুলে শিক্ষার্থীদের সাফল্যে মিষ্টি উৎসব ও আনন্দ উল্লাস 

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

টাঙ্গাইল  প্রতিনিধিঃ টাঙ্গাইলে এসএসসিতে ভালো ফলাফল অর্জন করায়, ১৪ মে মিষ্টি উৎসব ও আনন্দ উল্লাস করেছে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জেলা পুলিশের তত্ত্বাবধানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে যুগোপযোগী শিক্ষা বিস্তারে অবদান রেখে এগিয়ে চলছে টাঙ্গাইল পুলিশ লাইন্স  আদর্শ উচ্চ বিদ্যালয়।

এই স্কুল পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, স্কুলের শিক্ষক’সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার ফলে নিজেদের সেরা হওয়ার ধারাবাহিকতায় এসএসসি পরীক্ষায় টাঙ্গাইল জেলায় ভালো ফলাফল  অর্জন করেছে টাঙ্গাইল পুলিশ লাইন্স  আদর্শ উচ্চ বিদ্যালয়। ১২ মে সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল মোট ৩৫০ জন। পাশ করেছে ৩৪৯ জন। বিশেষ সমস্যার কারণে ১জন সম্পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তাই ১জন অকৃতকার্য হয়। ফলাফলে জিপিএ ৫ পেয়েছে ২৪৫ জন। এর মধ্যে ছাত্রী ১৩৪ জন ও ছাত্র ১১১ জন। মোট পাশের হার ৯৯.৭১। এই হিসাব অনুযায়ী টাঙ্গাইল জেলায় স্কুলটি ২য় স্থান অর্জন করেছে। টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা শুধু এই পুলিশ লাইনস্ আদর্শ স্কুলেই নয়, সারা জেলার মধ্যে সবচাইতে সেরা শিক্ষার্থী ছিলে। আজকের এই ফলাফলে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানাই।

এই অভিনন্দন এর দাবিদার শুধু শিক্ষার্থী নয়। শিক্ষকমন্ডলী, অভিভাবক’সহ যারা এ সফলতার পিছনে কাজ করেছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। পুলিশ সুপার তার বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের মিষ্টিমুখ করান। এ সময় মিষ্টি উৎসবের সৃষ্টি হয়। ওই সময় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ‘সহ উপস্থিত সকলেই আনন্দ উল্লাস প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের'সহ সহকারী শিক্ষকগণ। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী বিজয়া দাস বলেন, এ ফলাফলে আমি খুবই আনন্দিত, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে  আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। সেইসাথে ভালো মানুষ হতে চাই। জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রী সুমাইয়া আফরিন বলেন,  আমার স্বপ্ন আমি বড় হয়ে ব্যারিস্টার হতে চাই। এভাবেই বিভিন্ন শিক্ষার্থীরা তাদের আনন্দ উল্লাস প্রকাশ করেন ও  ভবিষ্যৎ জীবনের স্বপ্নের কথা বলেন। 

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo