• লিড নিউজ
  • জাতীয়

আজ বায়ু দূষণের শীর্ষে রাজধানী ঢাকা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। সোমবার (১৩ মে) সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২২২ স্কোর নিয়ে শীর্ষে আছে ঢাকা। এমন বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।

ঢাকার পরেই দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৭৯। পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে তৃতীয়, ইন্দোনেশিয়ার জাকার্তা ১৬১ স্কোর নিয়ে চতুর্থ এবং কাতারের দোহা ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে আছে। 

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। 

২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

মন্তব্য (০)





image

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে:...

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, ত...

image

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের ...

নিউজ ডেস্ক : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও স...

image

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও ব...

নিউজ ডেস্ক : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্র...

image

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স...

নিউজ ডেস্ক : ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি ন...

image

এমপি হিসেবে শেষ ভোট, মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দেওয়ার সময় সংসদ ...

  • company_logo