• লিড নিউজ
  • শিক্ষা

ফেনীর এক প্রতিষ্ঠানের ৬২ শিক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ  এসএসসি পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে।

রোববার (১২ মে) বিকেলে কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজ অধ্যক্ষ বলেন, সেনাসদরের দিকনির্দেশনা ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ এবং সুশৃঙ্খলপরিবেশ ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এছাড়া ৬২ ক্যাডেটদের প্রচেষ্টা ও অভিভাবকদের অনুপ্রেরণা এমন ফলাফল অর্জনে যথেষ্ট গুরুত্ববহন করে।

এ ফলাফলের জন্য তিনি সব শিক্ষার্থী, অভিভাবকগণ, শিক্ষকমন্ডলী ও কলেজের প্রত্যেক সদস্যের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।

অপরদিকে, ফেনী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার ফেনী জেলা থেকে মোট ১৭ হাজার ২শ’ ৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কৃতকার্য হয়েছে ১৩,৩৬২ জন। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে ১ হাজার ১ শ’ ৫০ জন। জেলার মোট পাশের হার ৭৭.৬৫%। শতভাগ পাশকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ৪।

দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৫৫৬৮ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৩৯৭৪ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। পাশের হার ৭১.৩৭%।

এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৪ এ অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ১১২০ জন। যার মধ্যে কৃতকার্য হয়েছে ৯৭৩ জন এবং জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২৮ জন। পাশের হার ৮৬.৮৮%।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo