ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্কঃ বিয়ে না করে দ্বিতীয়বার মা হচ্ছেন বলিউড অভিনেতা জিতেন্দ্রকন্যা এবং পরিচালক-প্রযোজক একতা কাপুর। এর আগে ২০১৯ সালে ফুটফুটে ছেলের মা হন টেলিভিশন জগতের বিখ্যাত প্রযোজক একতা কাপুর।
সারোগেসির মাধ্যমে মা হন জিতেন্দ্রকন্যা। প্রায় পাঁচ বছর পর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন একতা! বেশ কয়েকদিন ধরে বলিপাড়ায় এমনই গুঞ্জন শুরু হয়েছে।
জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার কাপুর, কেউই বিয়ে করেননি। ২০১৬ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তার ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছিলেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঘনিষ্ঠ মহলে একতা জানিয়েছেন, তিনি বিয়ে করবেন না। কিন্তু, মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
যদিও ৩৬ বছর বয়স থেকেই নিজেই ডিম্বাণু সংরক্ষণ করছেন একতা। বিয়েতে অনীহা, তবু মা হতে চেয়েছিলেন। তাই সারোগেসির মাধ্যমেই মা হয়েছেন তিনি। এবারও সেই পন্থাই অবলম্বন করবেন। যদিও এই প্রসঙ্গে এখন একতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
একতা চেয়েছেন তার ছেলে রবি যাতে সঙ্গীর অভাববোধ না করে, তাই এই সিদ্ধান্ত। তিনি ও তার ভাই তুষার যেমন একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। তেমনটাই হোক তার ছেলের ক্ষেত্রেও। সেই কারণেই ফের মা হওয়ার সিদ্ধান্ত তার।
নিজস্ব ডেস্ক: রাজধানী আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে ...
বিনোদন ডেস্ক : হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ...
বিনোদন ডেস্ক: মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় বিশ্বজুড়ে বক...
নিউজ ডেস্ক: রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর থেকে ‘আলো আসবেই&r...

মন্তব্য (০)