ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদকঃ ভারতের বলিউডের হিন্দি ও তামিল চলচ্চিত্রের ভয়ংকর চরিত্রের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি আজ (১৮ নভেম্বর) ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশের 'নসীব' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে এসেছেন। প্রিয়তমা খ্যাত প্রযোজক আরশাদ আদনানের প্রযোজনায় ও মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মাণাধীন এই ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। মুকেশ ঋষিকে বিমানবন্দরে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান।
আরশাদ আদনান জানান, নসীব ছবির শুটিংয়ে অংশ নিতেই বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। প্রায় এক সপ্তাহ দেশে অবস্থান করবেন। এই সময় তিনি ছবির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন। বর্তমানে বগুড়ায় ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে।
মূলত: বলিউডি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা রয়েছে মুকেশ ঋষির। গম্ভীর কণ্ঠস্বর, সুঠাম শারীরিক গঠন এবং ভয়ংকর সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিন দশকের বেশি সময় ধরে দর্শকদের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তার উল্লেখযোগ্য ছবি ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এছাড়া আমির খানের ‘সারফারোশ’ ছবিতে ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘গুন্ডা’ ছবির বুল্লা চরিত্রটিও তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
হিন্দি ছবির বাইরেও তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন এই অভিনেতা। এবার ক্যারিয়ারে প্রথমবার বাংলাদেশী বাংলা চলচ্চিত্রে অভিনয় করছেন এই দক্ষ অভিনেতা।
নিউজ ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের ‘মাত...
বিনোদন ডেস্ক : নাচের দক্ষতা ও অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই...
বিনোদন ডেস্কঃ চারটি বিয়ে, চারটি বিচ্ছেদ—তবু অতীতের সম্...
বিনোদন ডেস্ক: হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতু...

মন্তব্য (০)