• তথ্য ও প্রযুক্তি

ব্যবহারকারীর অনুমতি ছাড়া স্টোরি দেখতে যাবে না ইনস্টাগ্রামে

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত।

প্রতিনিয়ত ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করছেন। কোথায় কি করছেন, খাচ্ছেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তবে আপনার স্টোরি যেন আরও নিরাপদ থাকে এজন্য প্ল্যাটফর্মটি নতুন ফিচার যুক্ত করেছে। এখন আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাবে না।  

ইনস্টাগ্রাম প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে। এবার প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে রিভিল নামের একটি ফিচার। যার মাধ্যমে স্টোরি আপলোড করেও লুকিয়ে রাখা যাবে। সেই স্টোরি দেখতে হলে ফলোয়ারকে ডিএম অর্থাৎ ডিরেক্ট মেসেজ করতে হবে। আপনি অনুমতি দিলে তবেই সেই স্টোরিটি দেখতে পাবেন ফলোয়াররা। অর্থাৎ আপনার স্টোরি কে দেখবে না দেখবে, তা সম্পূর্ণ ভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।

এই স্টোরি আপলোড করতে হবে জেনে নিন এবার। স্টোরি তৈরি করার সময় সবার আগে ক্লিক করতে হবে স্টিকার আইকনে। সেখানেই খুঁজে পাবেন রিভিল নামের আইকনটি। সেটি সিলেক্ট করে নিলে স্টোরি সংক্রান্ত বিষয়টি সেখানে উল্লেখ করতে পারবেন। যাতে আপনার ব্লার স্টোরির আড়ালে কী লুকিয়ে রয়েছে, তার একটা ইঙ্গিত পাবেন আপনার ফলোয়াররা।

এই স্টোরি ব্যবহারকারীরা কীভাবে দেখতে পাবেন, তা জানা যাবে স্ক্রিনের বাঁ-দিকের নিচে একটি প্রিভিউ আইকন থেকে। আপনি সেই প্রিভিউ-তে ক্লিক করে দেখে নিতে পারবেন ব্যবহারকারীদের কাছে আপনার স্টোরিটি কীভাবে শো করবে। তবে স্টোরিটি দেখতে ব্যবহারকারীদের ডিএম করতে হবে।

মন্তব্য (০)





image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

image

ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও আসছে জন্মদিনের রিমাইন্ডার সুবিধা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্য...

  • company_logo